পটুয়াখালী: পটুয়াখালীর দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
মঙ্গলবার বিকল সাড়ে ৫টার দিকে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল শেষে লেবুখালী ফেরিঘাটে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, লেবুখালী আশ্রায়ন প্রকল্প এলাকায় টানানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ব্যানার ছিঁড়ে ফেলা এবং ওই সময় আওয়ামী লীগ সম্পর্কে কটুক্তি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
এ ঘটনায় তারা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবি করেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস আলী মৃধা, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম হাওলাদার, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান, আনিসুজ্জামান সোহাগ, জাকির হোসেন মোল্লা, আবদুল হক তাং, মোশাররফ হোসেন খন্দকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২৭ , ২০১২
প্রতিবেদক:জাকারিয়া হৃদয়
সম্পাদনা: মো. মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর