৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৮:৩৩ পিএম BDST banglanew24
09 Aug 2012   08:46:12 PM   Thursday BdST
E-mail this

ক্যাটরিনার প্রশংসায় সানি লিওন!


ইশতিয়াক হোসেন লাবিব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ক্যাটরিনার প্রশংসায় সানি লিওন!

ক্যাটরিনা কাইফ ও সালমান খান অভিনীত আলোচিত ছবি ‘এক থা টাইগার’। কিছুদিন পরই ছবিটি মুক্তি পাবে। মুক্তির আগেই তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বর্তমানে ছবির প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন ক্যাটরিনা কাইফ। বিভিন্ন ছবিতে তার অনবদ্য পারফরমেন্সের প্রশংসায় সম্প্রতি যোগ দিয়েছেন সানি লিওন।

বলিউডে ‘এক থা টাইগার’ ছবি নিয়ে নানা আলোচনায় সবার আগে উঠে আসছে ক্যাটরিনার নাম। অনেকেই বলছেন, ছবিটি মুক্তির পর এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে ক্যাটরিনার অভিনয় অপছন্দ করেছেন। অনেক নতুন নতুন ভক্ত পাবেন ক্যাটরিনা ও সালমান জুটি। রিলিজের আগেই ছবির ট্রেইলর দেখে ক্যাটরিনার ভক্ত হয়ে গেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি ‘জিসম ২’- এর বহুল আলোচিত অভিনেত্রী সানি লিওন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ ওয়েব সাইট টুইটারে ক্যাটরিনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সানি লিওন। তিনি ক্যাটরিনাকে এ সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হিসেবেও আখ্যায়িত করেছেন।
 
এদিকে ক্যাটরিনা ও সানি লিওনের মধ্যে তুলনা করার জন্য এক ভক্তের অনুরোধে সানি লিওন বলেন, ‘ক্যাটরিনার সাথে আমার তুলনা চলে না।’

তিনি আরও বলেন, ‘আমি ক্যাটরিনার অনেক বিগ ফ্যান। সে অনেক ভালো কাজ করে।’

টুইটারে ক্যাটরিনার আপকামিং মুভি ‘এক থা টাইগার’ সম্পর্কে সানি লিওন বলেন, ‘ছবিটি দেখার জন্য আমার দেরি সহ্য হচ্ছে না মোটেও। ছবিটির ট্রেইলর দেখেই মনে হচ্ছে দারুণ কিছু একটা দেখবো। শুধু ক্যাটরিনার অভিনয় দেখার জন্য আমি ছবিটি দেখবো।’

ক্যাটরিনার নতুন ভক্ত সানি লিওন! এ বিষয়ে এখন পর্যন্ত ক্যাটরিনার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

বাংলাদেশ সময় ২০০৫, আগস্ট ০৯, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান