৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৫:৪১ পিএম BDST banglanew24
24 Jul 2012   08:37:47 PM   Tuesday BdST
E-mail this

পদ্মাসেতু প্রকল্পে ঋণ পুর্নবহালের দাবিতে নিউইয়র্কে ‘লেটার ক্যাম্পেইন’


শিহাবউদ্দিন কিসলু, নিউইয়র্ক থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পদ্মাসেতু প্রকল্পে ঋণ পুর্নবহালের দাবিতে নিউইয়র্কে ‘লেটার ক্যাম্পেইন’

বিশ্বব্যাংকের পদ্মা সেতু প্রকল্পের বাতিলকৃত ঋণ পূনর্বহালের দাবিতে  ‘‘লেটার ক্যাম্পেইন’ কর্মসূচির উদ্বোধন করেছে নর্থ আমেরিকা আওয়ামীলীগ।

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে গত রোববার বিকেল ৩টায় উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. প্রদীপ  রঞ্জন কর। পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা। উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লুৎফুল কবীর,  রতন বড়ুয়া, হাকিকুল ইসলাম খোকন, শরীফ সাহাব উদ্দিন, চন্দন দত্ত,  কামাল উদ্দিন, রমেশ নাথ, আক্কাস আলী, একে চৌধুরী, কাওছার পারভিন প্রমুখ।
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের বরাবর নর্থ আমেরিকা আওয়ামী লীগের পক্ষ থেকে, পদ্মাসেতু প্রকল্পে ঋণ চুক্তি পূনর্বহাল রাখার যৌক্তিকতা ও দাবি সম্বলিত পত্র প্রেরণের মধ্য দিয়ে শুরু হয় লেটার ক্যাম্পেইন কর্মসূচি।  
এরপর সংগঠনের উপস্থিত সদস্যরা নিজ নিজ নামে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বরাবর আলাদা আলাদা পত্র পাঠান। পত্র পাঠানোর চলমান কর্মসূচি যতদিন পর্যন্ত ঋণচুক্তি পূনর্বাহাল না হবে ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে উদ্যোক্তারা জানান।

অনুষ্ঠানে পদ্মাসেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ঋণ পূনর্বহালের দাবি আরো জোড়ালো করার প্রয়োজনে আওয়ামী লীগ পরিবারবর্গের সকল সদস্যসহ মুক্তিযুদ্ধের পক্ষের দেশপ্রেমিক সকল জনগণকে এই ‘লেটার ক্যাম্পেইন’ কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১২
সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান