১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:১৩ এএম BDST banglanew24
28 May 2012   07:23:36 PM   Monday BdST
E-mail this

আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে গভর্নরের বৈঠক মঙ্গলবার


সিনিয়র ইকোনমিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে গভর্নরের বৈঠক মঙ্গলবার

ঢাকা : আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার। গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে এতে সবগুলো আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সূত্র জানায়, বৈঠকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধন বৃদ্ধির সময়সীমা, শাখা স্থানান্তর এবং বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় গৃহঋণ নিয়ে আলোচনা হবে।

এছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা হবে ওই বৈঠকে।    

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুর আড়াইটায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের নিয়ে বৈঠক করবেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় : ১৯১৮ ঘণ্টা, ২৮ মে, ২০১২
এসএআর/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান