৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৭:৩১ এএম BDST banglanew24
17 Feb 2013   12:55:51 PM   Sunday BdST
E-mail this

ডিএসইতে সূচক কমলো ২২ পয়েন্ট


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডিএসইতে সূচক কমলো ২২ পয়েন্ট

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।পাশাপাশি লেনদেনও ৫’শ কোটি টাকার নিচে নেমে এসেছে।

এদিন ডিএসইর সাধারণ মূল্য সূচক ২২পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৭৪ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮৬ পয়েন্টে।

ডিএসইতে মোট আর্থিক লেনদেন হয়েছে ৪৫৩ কোটি ৯০ লাখ টাকা, যা আগের দিনে ছিল ৫৫২ কোটি টাকা।

রোববার সকাল থেকে ডিএসইতে সূচকের উর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয় এবং সকাল ১১টায় দিনের সর্বোচ্চ সূচক হয় ৪ হাজার ৪২৯ পয়েন্ট। দুপুর ১২ টা থেকে সুচক কমতে শুরু করে এতে লেনদেনের গতিও কমে যায়।

এদিন মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৭২টির কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত ছিল ৩১টি কোম্পানির শেয়ার দর।

লেনদেনে শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, সামিট পূর্বাঞ্চল, বিএসসিসি, আরএন স্পিনিং, জেনারেশন নেক্সট, এনভয় টেক্সটাইল, কেপিসিএল, সামিট পাওয়ার।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- সামিট এ্যালেন্স পোর্ট, সামিট পূর্বাঞ্চল, ইস্টার্ন লুব্রিকেন্ট, জেমিনি সি ফুড, বিএসসিএল, রুপালী ব্যাংক, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, আইডিএলসি, এ্যাকটিভ ফাইন ও এম আই সিমেন্ট।

দর কমার শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- পূরবী জেনারেল, এইচ আর টেক্সটাইল, প্রাইম ইন্স্যুরেন্স, বিডি ওয়েল্ডিং, ডেল্টা স্পিনিং, ইমাম বাটন, আনলিমা ইয়ার্ন, ফেডারেল ইন্স্যুরেন্স, জাহিন টেক্সটাইল, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৪৬ পয়েন্টে। মোট আর্থিক লেনদেন হয়েছে ৪৬ কোটি ৩৫ লাখ ৯৭ হাজার টাকা। লেনদেন হওয়া ১৯২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪০টির কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার দর।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৩
জেএনএ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান