ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইউনিয়ন ক্যাপিট্যালের উদ্যোক্তা পরিচালক মেহেরুনেসা হক তার হাতে থাকা শেয়ারের একটি অংশ হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তিনি এ কোম্পানির মোট ৪৯ লাখ ২৮ হাজার ৬৪৪টি শেয়ারের মধ্যে ২৮ লাখ ৯ হাজার ৩১৭টি শেয়ার উপহার হিসাবে তার ছেলে ও মেয়েদের হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন।
ঘোষণা অনুযায়ী তার ছেলে নাফিস শিকদারকে ৯ লাখ ৩৬ হাজার ৪৩৯টি, মেয়ে সিলভানা শিকদারকে ৯ লাখ ৩৬ হাজার ৪৩৯টি এবং নমিনি পরিচালক তাজরিনা শিকদারকে ৯ লাখ ৩৬ হাজার ৪৩৯টি শেয়ার উপহার হিসাবে প্রদানের ঘোষণা দিয়েছেন।
এ ঘোষণা দেওয়ার পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এ শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর