মোড়েলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোড়েলগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় সোমবার দুপুরে রিপন তালুকদার (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রিপন মোড়েলগঞ্জ পৌরসভার পূর্ব সরালিয়া গ্রামের খালেক তালুকদারের ছেলে। সে সম্পর্কে মেয়েটির চাচাতো ভাই।
স্কুলছাত্রীর বাবা বাংলানিউজকে জানান, ২৫ মে বিকেলে বাড়িতে তার মেয়ে ছাড়া আর কেউ ছিল না। এ সুযোগে রিপন ঘরে ঢুকে তার ৪র্থ শ্রেণি পড়ুয়া মেয়েকে (১১) ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে রিপন পালিয়ে যায়।
এ ঘটনার পর ছাত্রীর বাবা তার ভাই খালেক তালুকদারের ছেলে রিপন তালুকদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং ৪৪, তারিখ ২৭/০৫/২০১২ইং)।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মে ২৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর