৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:০৩ পিএম BDST banglanew24
19 Aug 2011   05:49:24 PM   Friday BdST
E-mail this

বন্ধুর জন্য কফিনে ঘুমান রোজি


কল্লোল কর্মকার, আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বন্ধুর জন্য কফিনে ঘুমান রোজি

সাও পাওলো: ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের মাইনাস জেরাইস রাজ্যের জেলি রোজি প্রতি শুক্রবার রাতে কফিনে ঘুমান। ২৩ বছর ধরে এভাবেই নিয়ম করে ঘুমাচ্ছেন। কিন্তু কেন তার এ কফিনঘুম? ভাবতে অবাক লাগলেও সত্যি, বন্ধুর কাছে দেওয়া প্রতিজ্ঞা রক্ষা আর তার প্রতি সম্মান জানাতেই তার এ অদ্ভুত ঘুম।

রোজি একটি গণমাধ্যমকে জানান, প্রতি সপ্তাহে একদিন কফিনে ঘুমানোর ব্যাপারটি প্রথম প্রকাশ পায় আমার নাতির মাধ্যমে। সে তার স্কুলের একটি কাগজে আমাকে নিয়ে একটি গল্প লিখেছিল।

মৃত বন্ধুর প্রতি সম্মান দেখাতেই আমি কফিনে ঘুমাই বলে জানান জেলি রোজি।

অনেক দিন আগে, রোজি ও তার বন্ধু একে অপরের কাছে প্রতিজ্ঞা করেছিল, দু‘জনের মধ্যে যে আগে মারা যাবে অপরজন তার জন্য একটি কফিন কিনে দেবে। কিন্তু হঠাৎ ঘটে গেল উল্টো ঘটনা। রোজি  বেঁচে থাকতেই একদিন তার বন্ধু কফিন নিয়ে হাজির হয়। বন্ধুটি কার কাছে যেন জানতে পেরেছিল রোজি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এটা ১৯৮৩ সালের ঘটনা। এরপর ১৯৮৮ সালে যখন ওই বন্ধুটি মারা যায়, তখন থেকেই রোজি তার স্মৃতির প্রতি সম্মান জানাতে বন্ধুর কিনে দেওয়া ওই কফিনে ঘুমানো শুরু করেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

সত‌্যি বিচিত্র!

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান