ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের ‘দেশ গামের্ন্টে কোম্পানি’র পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য যে লভ্যাংশ ঘোষণা করেছে তার ডিভিডেন্ড ওয়ারেন্ট বিতরণ শুরু হবে ২৩ জানুয়ারি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২৩ ও ২৪ জানুয়ারি প্রতিষ্ঠানটির ঘোষিত ডিভিডেন্ড ওয়ারেন্ট বিতরণ করা হবে। এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোম্পানির রেজিস্ট্রেড অফিস, আউয়াল সেন্টার (৭ম ফ্লোর), ৩৪, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী সি/এ, ঢাকা। এ ঠিকানায় ওয়ারেন্ট বিতরণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর,
সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর