৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:৪৪ পিএম BDST banglanew24
18 Jul 2012   10:45:39 PM   Wednesday BdST
E-mail this

আনোয়ারুল কবীর ভুঁইয়ার অনিয়ম: মামলার সিদ্ধান্ত পরবর্তী কমিশনে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চাকরির বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) থেকে সাময়িকভাবে বরখাস্ত হওয়া নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভুঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের বিষয়ে কমিশনের আগামী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার আনোয়ারুল কবীরের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এসইসি সূত্রে জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, এসইসির কার্যালয়ে বুধবার দুপুর ১২টায় এ শুনানি শুরু হয়। শুনানিতে দায়িত্বে থাকাকালে অনিয়ম করে স্ত্রীর নামে শেয়ার ব্যবসা করার বিষয়ে আনোয়ারুল কবীর লিখিত বক্তব্য পেশ করেন। মামলা দায়েরের পূর্বে চাকরিকালীন তার সুনামের বিষয়টি বিবেচনায় নেওয়ার আবেদন জানিয়েছেন এসইসির এ সাবেক এই নির্বাহী পরিচালক। শুনানি শেষে কমিশন আগামী ২৪ জুলাই নিয়মিত সভায় বিভাগীয় মামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে ১৭ জুলাই মঙ্গলবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আনোয়ারুল কবীর ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মামলায় তাদের বিরুদ্ধে ৪৭ লাখ ৬১ হাজার ৮০৫ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, এর আগে এসইসির দপ্তরাদেশ ও নির্দেশ স্বজ্ঞানে লঙ্ঘন করায় সাময়িক বরখাস্ত করা হয় আনোয়ারুল কবির ভুঁইয়াকে। নিজ স্ত্রীর (মিসেস রোকসানা আকতার) নামে ৪টি বি.ও. অ্যাকাউন্টের মাধ্যমে সেকেন্ডারি মার্কেটে লেনদেন করা, ২০১০ সালের মার্চ পর্যন্ত সার্ভিলেন্স বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে প্রভাব খাটিয়ে অনেক সংবেদনশীল তথ্য পাচার করা এবং বিপুল অংকের শেয়ার ক্রয়-বিক্রয় করার অভিযোগে গত বছরের ১ মার্চ তাকে সাময়িক বরখাস্ত করে কমিশন।

এরই ধারাবাহিকতায় গত ২২ মে এসইসির ৪৩৩তম কমিশন সভায় প্রশাসন বিভাগ কর্তৃক পেশকৃত কার্যপত্রের ওপর সার্বিক আলোচনা করা হয়। আলোচনায় সার্বিক দিক বিবেচনা পূর্বক আইন বিভাগ কর্তৃক ভেটিংকৃত আনোয়ারুল কবির ভুঁইয়ার বিরুদ্ধে প্রণয়নকৃত অভিযোগনামার (চার্জশিট) বিবরণী অনুমোদন করা হয়।

সূত্রে জানা গেছে, এসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল কবির ভুঁইয়ার (সাময়িক বরখাস্ত) বিরুদ্ধে খন্দকার ইব্রাহীম খালেদের নেতৃত্বে গঠিত পুঁজিবাজার তদন্ত কমিটির ‘তদন্ত প্রতিবেদন ২০১১’ অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করার সুপারিশ করা হয়। সে অনুযায়ী কমিশনের অদেশ নং- এসইসি/প্রশাসন/৪১:০০/৯৫(অংশ-৬)/৩৩০০ তারিখঃ জুলাই ২৫, ২০১১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট চাকরি প্রবিধানমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অধিকতর তদন্তের জন্য কমিশনের সদস্য প্রফেসর হেলাল উদ্দিন নিজামীকে প্রধান করে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির তদন্ত রিপোর্ট ১ মার্চ ২০১২ তারিখের ৪২২তম (জরুরি) কমিশন সভায় উত্থাপন করা হয়। উক্ত রিপোর্টের ওপর ভিত্তি করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯৫ এর প্রবিধান ৩৯(১) ও ৪০(ক)(খ) মোতাবেক অভিযুক্ত করা হয় এবং গুরুতর অভিযোগ পাওয়ায় আনোয়ারুল কবির ভুঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান