খুলনা: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) খুলনার আয়োজনে বিভাগীয় ক্রেতা বিক্রেতা সম্মেলন মঙ্গলবার দুপুরে নগরীর জিয়া হলে অনুষ্ঠিত হয়েছে।
বিসিক খুলনার আঞ্চলিক পরিচালক শেখ মো. খবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান, নর্দান ইউনিভার্সিটি খুলনার অধ্যাপক এ.বি.এম.রশিদুজ্জামান ও সিটি কলেজের সহযোগী অধ্যাপক(মার্কেটিং) মো. জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ১২, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী,নিউজরুম এডিটর