১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:৩১ এএম BDST banglanew24
27 Jun 2012   08:42:28 PM   Wednesday BdST
E-mail this

প্রকাশ্যে ধূমপান: রণবীরকে আদালতে তলব


রাবেয়া বসরি সুমি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রকাশ্যে ধূমপান: রণবীরকে আদালতে তলব

আদালতের আদেশ অমান্য করায় অভিযোগ গঠন করা হলো বলিউড রকস্টার রণবীর কাপুরের বিরুদ্ধে। প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে ২৬ জুন মঙ্গলবার রণবীরকে উদয়পুর আদালতে অভিযোগ গঠনের শুনানিতে উপস্থিত থাকতে বলা হলেও সে আদেশ অমান্য করেন তিনি । আর তাই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। শুনানি শেষে আদালত তাকে ২১ জুলাই উপস্থিত থাকার নির্দেশ দিয়েছন।

কিছুদিন আগে রনবীর তার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-এর শুটিংয়ে উদয়পুর যান। সে সময় রনবীরের প্রকাশ্যে ধূমপান করা ছবি প্রকাশিত হয় স্থানীয় সংবাদপত্রে। রাজস্থান ধূমপান নিরোধ আইনের পঞ্চম ধারা লঙ্ঘনের অভিযোগে রণবীরের বিরুদ্ধে স্থানীয় আদালতে একটি সমন জারি করে।

অভিযোগের প্রেক্ষিতে আদালত ২৬ জুন রণবীরকে উদয়পুর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু তিনি অভিযোগ গঠনের শুনানিতে উপস্থিত হননি। তাই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

রণবীর কাপুরের বিরুদ্ধে এ অভিযোগ আদালতে প্রমাণিত হলে তার ছয় মাসের জেল অথবা আর্থিকভাবে  জরিমানা করা হতে পারে।


বাংলাদেশ সময়, ১৮৫০, জুন ২৭, ২০১২
সম্পাদনা: অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান