 |
| ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: আবাসন শিল্পে স্বনামধন্য প্রতিষ্ঠান স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের গ্রাহকদের মধ্যে প্লট রেজিস্ট্রেশনের দলিল হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় স্বদেশ প্রপার্টিজের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান চৌধুরী প্রতিষ্ঠানের কর্পোরেট অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে দলিল হস্তান্তর করেন।
এসময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ওয়াকিল উদ্দিন, পরিচালক আবু সুফিয়ান, ইসতিয়াক মাহমুদ রাসেল, মাহবুবুল হক ভূইয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
এমআইএইচ/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর