৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:৩৩ পিএম BDST banglanew24
25 Nov 2012   09:18:18 PM   Sunday BdST
E-mail this

স্পিকার ও ডেপুটি স্পিকারের শোক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্পিকার ও ডেপুটি স্পিকারের শোক
ছবি:মোশারফ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডে এবং চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট ও ডেপুটি স্পিকার শওকত আলী।

রোববার পৃথক পৃথক শোকবাণীতে তারা এ শোক প্রকাশ করেন।

এক শোকবাণীতে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘‘কর্মক্ষম বহু গার্মেন্টস শ্রমিক ও নিরীহ পথচারীর মৃত্যুর ফলে বহু পরিবার শোকের অতল গহ্বরে নিপতিত হয়েছে। এ শোক কোনো ভাবেই ভোলার নয়।’’

স্পিকার নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
                   
পৃথক শোকবাণীতে ডেপুটি স্পিকার বলেন, ‘‘একসঙ্গে বহু কর্মক্ষম গার্মেন্টস শ্রমিক ও নিরীহ পথচারীর মৃত্যুর ফলে বহু পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ শোক ও দুঃখ  কোনো ভাবেই ভোলার নয়।’’

ডেপুটি স্পিকার নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
এসএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান