৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৮:৪৩ পিএম BDST banglanew24
17 Dec 2012   03:28:56 PM   Monday BdST
E-mail this

প্রিমিয়ার সিমেন্টের আইপিও আবেদন চলছে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রিমিয়ার সিমেন্টের আইপিও আবেদন চলছে

ঢাকা: সিমেন্ট খাতের প্রিমিয়ার সিমেন্টের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) আবেদন সোমবার থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। তবে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুযোগ রয়েছে ১ জানুয়ারি পর্যন্ত।

এদিকে, ভালো মৌলভিত্তির কোম্পানি হওয়ায় সোমবার সকাল থেকেই নির্ধারিত ব্যাংকগুলোর সামনে আইপিও আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ২৬ কোটি ৪০ লাখ টাকা উত্তোলন করবে। ১০ টাকা ফেস ভ্যালুর সঙ্গে ১২ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ টাকা। মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ২০০টি শেয়ারে।

৩০ জুন ২০১১ সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪.০৫ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ২৩.০৮ টাকা। প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১২
জেএনএ, সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান