ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত গ্রামীণ-১ ও গ্রামীণ-২ মিউচ্যুয়াল ফান্ডের গত ১৪ জুন পর্যন্ত নিট সম্পদ মূল্য (এনএভি) প্রকাশ করা হয়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ১৪ জুন পযর্ন্ত বাজার দরের ওপর ভিত্তি করে ১০ টাকা অভিহিত মূল্যের গ্রামীণ-১ মিউচ্যুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ২৮ দশমিক ৫৮ টাকা এবং প্রতি ইউনিট উৎপাদন ব্যয়ের ওপর ভিত্তি করে নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১৮ দশমিক ৮৯ টাকা।
এ সময়ের মধ্যে গ্রামীণ-১ মিউচ্যুয়াল ফান্ডের আকার ৭২ কোটি ৮৯ লাখ ১১ হাজার ৯৮৪ টাকায় দাঁড়িয়েছে।
অন্যদিকে, গত ১৪ জুন পযর্ন্ত বাজার দরের ওপর ভিত্তি করে ১০ টাকা অভিহিত মূল্যের গ্রামীণ-২ মিউচ্যুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১৫ দশমিক ২৭ টাকা এবং প্রতি ইউনিট উৎপাদন ব্যয়ের ওপর ভিত্তি করে নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১১ দশমিক ৫৩ টাকা।
এ মিউচ্যুয়াল ফান্ডের আকার দাঁড়িয়েছে ২০৯ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫৫২ টাকা।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুন ১৭, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর