৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:২১ পিএম BDST banglanew24
25 Jun 2012   05:09:08 PM   Monday BdST
E-mail this

যুক্তরাষ্ট্রে না পাঠানোর গ্যারান্টি চান অ্যাসাঞ্জ


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
যুক্তরাষ্ট্রে না পাঠানোর গ্যারান্টি চান অ্যাসাঞ্জ

ঢাকা: সুইডেনে ফিরে গেলে তার ব্যাপারে যুক্তরাষ্ট্র কোন ধরনের হস্তক্ষেপ করবে না এ মর্মে কূটনৈতিক নিশ্চয়তা চেয়েছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

তিনি বলেছেন, যৌন হয়রানির মামলায় ব্রিটিশ সুপ্রিমকোর্টের আদেশ অনুযায়ী জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তিনি সুইডেনে যেতে প্রস্তুত। কিন্তু তার ভয়, সেখানে গেলে সুইডেন কর্তৃপক্ষ মার্কিন গোপন নথি ও তারবার্তা উইকিলিকসে ফাঁস করে দেওয়ায় গুপ্তচরবৃত্তি এবং ষড়যন্ত্রের মামলায় তাকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেবে।

আর এ মামলায় যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী অ্যাসাঞ্জের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

এ কারণেই কয়েক দিন আগে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছন অ্যাসাঞ্জ। এখনো তিনি সেখানেই অবস্থান করছেন। তবে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের চাপে ইকুয়েডরের সঙ্গে তার আবেদন নিয়ে জটিলতা সৃষ্টি  হয়েছে।

এখন উল্লেখিত গ্যারান্টির ভিত্তিতে সুইডেনে যেতে রাজি হয়েছেন অ্যাসাঞ্জ।  তিনি বলেছেন, ‘উদাহরণ স্বরূপ, যুক্তরাষ্ট্র যদি উইকিলিকসের প্রকাশনা কার্যক্রমে তাদের গ্র্যান্ড জুরির তদন্ত এবং এ ব্যাপারে ভবিষ্যতে অধিক তদন্ত না করার প্রতিশ্রুত দেয় তাহলে তা হবে একটি গুরুত্বপূর্ণ নিশ্চয়তা... এমন কূটনৈতিক প্রতিশ্রুতির একটা মূল্য আছে।’

উল্লেখ্য, ব্যতিক্রমধর্মী ওয়েবসাইট উইকিলিকসে আফগান ও ইরাক যুদ্ধসহ আন্তর্জাতিক রাজনীতির অনেক স্পর্শকাতর ইস্যু সংশ্লিষ্ট গোপন নথি এবং কূটনৈতিক তারবার্তা ফাঁস করে দেন অ্যাসাঞ্জ। প্রকাশিত এসব তথ্য অনেক সরকার এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে।

এদিকে, লন্ডনে জন্মভূমি অস্ট্রেলিয়ার দূতাবাসে আশ্রয় না নিয়ে কেন তিনি লাতিন আমেরিকার একটি দরিদ্র দেশের দূতাবাসে আশ্রয় নিলেন এমন প্রশ্নে অ্যাসাঞ্জ বলেছেন, ‘আমরা জেনেছি, ইকুয়েডরের মানুষ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমাদের সংগ্রামের প্রতি সহানুভূতিশীল।’

এছাড়া তার প্রত্যর্পণের ব্যাপারে হস্তক্ষেপ করার আহ্বান জানালে অস্ট্রেলীয় সরকার তা প্রত্যাখ্যান করেছে। এ কারণে ‘জন্মভূমি আমাকে পরিত্যাগ’ করেছেন বলে উল্লেখ করেছেন অ্যাসাঞ্জ।

তবে এ ব্যাপারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়ার গিলার্ড সরকারের বক্তব্য হচ্ছে- অ্যাসাঞ্জকে রক্ষায় তাদের ক্ষমতা খুবই সীমিত। কারণ অ্যাসাঞ্জ এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন না। আর অস্ট্রেলিয়ার কোন আইনও তিনি ভঙ্গ করেননি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২৫, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান