 |
কলম্বো: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে ভারত। গৌতম গম্ভীরের শতক ও সুরেশ রায়নার হার না মানা অর্ধশতকে মহেন্দ্র সিং ধোনির দল ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকদের।
শ্রীলঙ্কা: ২৮৬/৫ (ওভার ৫০)
ভারত: ২৮৮/৫ (ওভার ৪৯.৪)
ফল: ভারত ৫ উইকেটে জয়ী
আর প্রেমাদাশা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের ওপর তা-ব চালায় স্বাগতিক ব্যাটসম্যানরা। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২৮৬ রানের বিশাল স্কোর গড়ে তারা। কুমার সাঙ্গাকারা ৭৩, অ্যাঞ্জেলো ম্যাথুস ৭১(*) ও মাহেলা জয়াবর্ধনে ৬৫ রান করেন। দুটি উইকেট নেন জহির খান।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলের ৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন বীরেন্দ্র শেবাগ (৩)। তবে মারকুটে শেবাগ বিদায় নিলেও স্বাগতিকদের চোখ রাঙানিতে ভয় পায়নি ভারত। গৌতম গম্ভীরের ব্যাটিং তা-বে সুবিধা করতে পারেননি বোলাররা। ব্যক্তিগত ১০২ রানে যখন এই বাঁহাতি সাজঘরে ফেরেন ততক্ষণে ভালো অবস্থানে পৌঁছে গেছে দল। শেষপর্যন্ত সুরেশ রায়নার হার না মানা ৬৫ ও ইরফান পাঠানের অপরাজিত ৩৪ রানে ভর করে জয় নিয়ে মাঠে ছাড়ে ভারত। এজয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর