১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৪:৫২ এএম BDST banglanew24
05 Aug 2012   01:50:44 PM   Sunday BdST
E-mail this

আগরতলার প্রধান বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): শনিবার গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে গেছে মহারাজগঞ্জ বাজার।

এটি আগরতলার প্রধান খুচরা ও পাইকারি বাজার। আগুনে এখানকার প্রচুর দোকানপাট পুড়ে ছার খার হয়ে গেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত তখন প্রায় ১২টা বেজে ১০ মিনিট। দাউদাউ জ্বলছে মহারাজগঞ্জ বাজার। অগ্নি নির্বাপক গাড়ির সাইরেনের আওয়াজে রাতের আগরতলা সচকিত হয়ে ওঠে।

ছোটাছুটি শুরু হয়ে যায় এলাকার লোকজনের। মাছবাজারের দিকে পুকুরের দক্ষিণ পাশে ততক্ষণে আগুনের গ্রাসে চলে যায় ১০০-র উপরে দোকান ঘর। একের পর এক দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এলাকাবাসী মনে করছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। যদিও পুলিশ সূত্রে এ বিষয়ে কিছু জানা যায় নি। ৭ টি দমকল সমানে পানি ঢেলে চলে আগুনে।

এলাকাবাসীর অভিমত, বাজারটির পরিকাঠামোগত পরিবর্তন একান্ত জরুরি। রাস্তা, জল, নিকাশী ব্যবস্থা, বাজার শেড্ ইত্যাদির উন্নয়নের দাবি বহু বছরের। প্রতি বছর এ বাজারে আগুন লাগে। রোববার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১২
প্রতিনিধি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান