৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:২৩ পিএম BDST banglanew24
05 Aug 2012   07:33:11 PM   Sunday BdST
E-mail this

ঈদকে সামনে রেখে চৌগাছায় মাদকদ্র্রব্য গুদামজাত!


চৌগাছা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঈদকে সামনে রেখে চৌগাছায় মাদকদ্র্রব্য গুদামজাত!

চৌগাছা(যশোর): ঈদকে সামনে রেখে অধিক লাভের আশায় মাদক ব্যবসায়ী ও চোরাচালানীরা চৌগাছার বিভিন্ন স্থানে অন্যান্য পণ্যের মতো মাদকদ্রব্যও গুদামজাত করতে শুরু করেছেন।  

এসবের মধ্যে রয়েছে- ফেনসিডিল, হিরোইন, ইয়াবা, গাঁজা, আফিম, অফিসারস চয়েজ ইত্যাদি।

জানা গেছে, বর্তমানে ভারত থেকে ১ বোতল ফেনসিডিল দেড়শ টাকা দরে কিনে তা এ দেশে বিক্রি করা হচ্ছে ৩শ  থেকে ৩শ ৫০ টাকা। তবে ঈদের এক সপ্তাহ বাকি থাকতে তা ৮শ থেকে ১ হাজার টাকায় বিক্রি হবে বলে একাধিক সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, চৌগাছা উপজেলার সীমান্ত এলাকা শাহাজাদপুর, হিজলী, মাশিলা, আন্দুলিয়া, বর্নী ৫টি সীমান্ত পয়েন্ট দিয়ে মাদকদ্রব্য আনা হচ্ছে। বিশেষ করে পুড়াপাড়া বাজার ও কাবিলপুর হয়ে চৌগাছা বাজারে আসছে এগুলো। পরবর্তীতে বিভিন্ন রুট দিয়ে তা বিভিন্ন  শহরে পৌঁছে দেওয়া হচ্ছে।

পাচারের মাধ্যম হিসেবে সবজির ঝুঁড়ি, মিষ্টি কুমড়া, নারকেল, কাগজের কার্টন, কাঁঠাল, পাইপ, জ্যাকেট, ব্যাগের ভেতরে মাদক দ্রব্য আনা হচ্ছে। প্রশাসনকে ‘ম্যানেজ’ করে নির্ভয়ে ব্যবসায়ীরা এসব মাদক নিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।


এবিষয়ে স্বরুপদাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল কদর বাংলানিউজকে জানান, ঈদকে সামনে রেখে মাদক ও চোরাচালানীরা ব্যস্ত সময় পার করছেন। বেশি লাভের আশায় তারা উপজেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গুদামজাত করছেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস খালেক বাংলানিউজকে জানান, মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস নেই। মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে।সাম্প্রতিক সময়ে প্রায় ৩ হাজার বোতল ফেনসিডিল আটক করা হয়, যার মূল্য প্রায় ৯ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

এ বিষয়ে বিজিবি কোম্পানি কমান্ডার শিশির কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, কয়েক দিনে ৪ হাজার ১১ বোতল ফেনসিডিল আটক করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন মাতুব্বর (ইউএনও)বাংলানিউজকে জানান, প্রতিবছর ঈদের সময় এখানকার যুব সমাজ মাদক পান করে ধ্বংসের পাশাপাশি লাখ লাখ টাকা নষ্ট করে, যে কারণে এবার প্রশাসন সতর্ক রয়েছে।

উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান জানান, বরাবর দেখা গেছে, কোনো উৎসব সামনে এলে মাদক ও চোরাচালানীরা অন্যান্য পণ্যের মতো মাদকদ্রব্য জমা করে রাখে। পরবর্তীতে সুযোগ বুঝে এখান থেকে তাদের নির্ধারিত মাদকস্পট গুলোতে পৌঁছে দেয়।

বাংলাদেশ সময়: ১৮১৭ আগস্ট ০৫, ২০১২
প্রতিবেদন: ইয়াকুব আলী, সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান