খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় শিশু ধর্ষণকারী মোহন ত্রিপুরা ও হারুনুর রশিদসহ অন্যান্য আসামির গ্রেফতার দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছে ‘সচেতন নারী সমাজ’।
সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন উপজেলার শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
সচেতন নাগরিক সমাজের সভানেত্রী ফাতেমা আক্তার রুনার সভাপতিত্বে বক্তব্য দেন, বাঘাইছড়ি উপজেলা নারী নেত্রী রহিমা আক্তার তুম্পা, হাফিজা বেগম, সুফিয়া খাতুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ২১ জুন, ২০১২
সম্পাদনা: কামরুল হাসান সবুজ/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর