৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৫:৫৩ এএম BDST banglanew24
10 Oct 2012   05:39:21 PM   Wednesday BdST
E-mail this

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ অনার্স পরীক্ষা অনুষ্ঠিত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ১ম বর্ষ অনার্স পরীক্ষা বুধবার সারা দেশে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশের ১৫৫টি কেন্দ্রে ৩১৯টি অনার্স কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন মিলিয়ে সর্বমোট প্রায় ২ লাখ ২৫ হাজার জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তোফায়েল আহমদ চৌধুরী রাজধানীর ইডেন সরকারি কলেজ, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ এবং শেখ বোরহানুদ্দীন কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় এবং কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

তিনি সারা দেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, অধ্যক্ষ, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী পরীক্ষাগুলো একই প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১২
এমএন/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান