৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:৪৯ পিএম BDST banglanew24
22 May 2012   09:43:07 PM   Tuesday BdST
E-mail this

আদালতে ভাঙচুর: ৯৯ আইনজীবীর বিরুদ্ধে মামলা


মবিনুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আদালতে ভাঙচুর: ৯৯ আইনজীবীর বিরুদ্ধে মামলা

ঢাকা : ঢাকা জজ কোর্টে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় বিএনপি সমর্থক ৯৯জন  আইনজীবীর নামে ঢাকার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।  মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করা হয়। মামলা নং ১৪। মামলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা সানাউল্লাহ মিয়া, বোরহানউদ্দিন, মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়াসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৭০জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মাহবুর হোসেন রাতে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কোনো কোনো সংবাদ মাধ্যম মঙ্গলবার বিকেলেই সংবাদ প্রকাশ করে, পুরনো ঢাকার কোতোয়ালী থ‍ানায় এ ধরনের একটি মামলা হয়েছে।    

এর আগে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত মামলাটি দায়ের না হলেও মামলা করা হবে বলে বাংলানিউজকে জানিয়েছিলেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের নাজির রুহুল আমিন।
 
তিনি বাংলানিউজকে বলেন, “মামলা করার জন্য এজাহার থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে মামলা দায়ের হয়েছে কিনা জানি না।”

কোতোয়ালী থানার ওসি (প্রশাসন) সালাহউদ্দিন খান বাংলানিউজকে জানান, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণাদিসহ মামলাটি দায়ের করা হবে।

উল্লেখ্য, বিচার বিভাগের ওপর আওয়ামী লীগ সরকারের হস্তক্ষেপ ও দলীয়করণের অভিযোগ এনে এর প্রতিবাদে মঙ্গলবার আদালত বর্জনের কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় তারা বিক্ষুব্ধ হয়ে ঢাকা জজ কোর্টে ভাঙচুর চালান।

বিক্ষোভ মিছিলের সময় সংগঠনটির আইনজীবীরা কালো পতাকা নিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত, মুখ্য বিচারিক হাকিম আদালত, মহানগর দায়রা জজ আদালত ও জেলা জজ আদালত প্রাঙ্গণে মিছিল করেন।

বিক্ষোভ মিছিলটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলা দিয়ে যাওয়ার সময় কয়েকজন আইনজীবী মহানগর দায়রা জজ জহুরুল হকের এজলাসে ঢোকার চেষ্টা করেন।

তখন আদালতে বিচার কাজ চলছিল।

পুলিশ তাদের এজলাসে ঢুকতে বাধা দিলে তারা বিচারকের উপস্থিতিতেই দরজায় লাথি মারেন। এরপর তারা মহানগর দায়রা জজের প্রশাসনিক কর্মকর্তা ও নাজিরের কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় জানালার কাঁচ ভাঙচুর করেন।

এছাড়া আইনজীবীরা ঢাকা জেলা জজ আদালতের নতুন ভবনের তৃতীয় তলায় অবস্থিত ঢাকার জেলা ও দায়রা জজ আব্দুল মজিদের আদালত কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় তার স্টেনোগ্রাফারের কক্ষের জানালা ভাঙচুর করেন।

এসময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে জেলা জজ ও মহানগর দায়রা আদালতের মধ্যবর্তী স্থানে তারা সমাবেশ করেন। সমাবেশে তারা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিরোধী দলের কারাবন্দী শীর্ষ নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২২, ২০১২
এমআই/সম্পাদনা: আহমেদ জুয়েল, নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান