বেঙ্গল মিউজিকের ব্যানারে বাজারে এসেছে সংগীতশিল্পী কৃষ্ণকলির ‘বুনোফুল’ ও ব্যান্ড মনোসরণি’র ‘মনোসরণি’ নামে দুটি অ্যালবাম। ২৯ জানুয়ারি বেঙ্গল শিল্পালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী কৃষ্ণকলি ও মনোসরণি দলের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
কৃষ্ণকলির অ্যালবামের গানগুলোর শিরোনাম হচ্ছে, আগাডালে বসো কোকিল, দালান দিলি মহল দিলি, কালো জলে কুজলা তলে, কৃষ্ণকালা, আমার ঘরকে ভাদু, চাঁদ উঠেছে ঐ, আমার তুসু ধনে, বাঁকুড়া বাজারে লাজ লাগেরে ও সাঁনতাল করেছে ভগবান
মনোসরণির অ্যালবামের গানগুলোর শিরোনাম হচ্ছে, নির্জন অভয়ারণ্য, তোমাকে ছাড়া, মানুষ না ক্রীতদাস, রামপাম, জীবন মানে গড়মিল, মা-কে লেখা চিঠি, মৌন মন্দির, হোমসিক, আত্মজীবনী, জন্মান্ধের কানামাছি খেলা, তোমাকে খুঁজেছি ও সুদর্শন রোবট।
বাংলাদেশ সময় : ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
এমকে/জিআর