 |
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার মূল্য সূচক ও লেনদেনের চাঙাভাবে লেনদেন চলছে।
তবে বিজয় দিবস থাকার কারণে গত রোববার উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ ছিল।
লেনদেন শুরুর ৫ মিনিটের মাথায় বুধবার বেলা ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ২ পয়েন্ট বেড়ে যায়। ১০টা ৪০ মিনিট থেকে সূচকের উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। এ সময়ে ডিএসই’র সূচক ৫পয়েন্ট বেড়ে যায়। ১০টা ৪৫মিনিট থেকে ডিএসই’র সাধারণ সূচক ১০ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে ১৯ পয়েন্ট এবং ১০টায় ৫৫ মিনিটে বাড়ে ২২ পয়েন্ট। বেলা ১১টার দিকে সূচক প্রায় ২১ পয়েন্ট বাড়ে, সাড়ে ১১টায় সূচক ৪৫ পয়েন্ট বাড়ে, দুপুর ১২টায় সূচক ৪২ পয়েন্ট বাড়ে, এরপর থেকে সূচকের ঊধ্বমুখ প্রবণতা লক্ষ্য করা যায়। দুপুর সাড়ে ১২টায় সূচক ৫০ পয়েন্ট বেড়ে যায়। দুপুর ১টায় ডিএসই’র সূচক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ২০৮ পয়েন্টে।
বেলা ১টা পযর্ন্ত ডিএসতে ২২০টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৭৩ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১৪৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার বেলা ১টায় ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় উঠা-নামা করছে- বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, সামিট পাওয়ার, জেনারেশন নেক্সট, এনভয় টেক্সটাইল, ন্যাশনাল ব্যাংক, বেক্সফার্মা, বেক্স সিনথ এবং বাংলাদেশ সাবমেরিন কেবল।
অন্যদিকে, বুধবার বেলা ১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ১৪৬ পয়েন্টে।
এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে মোট ৬৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর