৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১০:৩৩ পিএম BDST banglanew24
02 Nov 2012   05:04:13 PM   Friday BdST
E-mail this

৪৬ পেরুলো, তবুও তরুণ কিং খান


আশরাফুল ইসলাম ও কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৪৬ পেরুলো, তবুও তরুণ কিং খান

ঢাকা: শুক্রবার ৪৭-এ পা দিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের একজন, বলিউড বাদশাহ শাহরুখ খান। কিং খান নামেই যিনি সমধিক পরিচিত।

৪৬ বছর পেরিয়ে গেলেও তারুণ্যের উন্মাদনা থেকে যেন একটুও নড়েননি তিনি। সমানতালে মাতিয়ে বেড়াচ্ছেন বলিউড। জায়গা করে আছেন কোটি ভক্ত, দর্শকের মনে।

আশির দশকে টিভি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করে সমকালীন চলচ্চিত্রের নন্দিত এ তারকা বিশ্বব্যাপি সৃষ্টি করেছেন কয়েক বিলিয়ন ভক্ত-অনুরাগী। প্রথম দিকে তিনি একাধিক টিভি সিরিজে নিতান্তই পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ১৯৮৮-৮৯ সালে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ফৌজি’ ও ‘সার্কাস’ দিয়ে নিজেকে দারুণভাবে মেলে ধরতে সক্ষম হন।

khanগণযোগাযোগে মাস্টার্স শেষ করে শাহরুখ খান মুম্বাই চলে আসেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গৌরি চিব্বা নামের এক তরুণীর সঙ্গে তার  গভীর সম্পর্ক গড়ে ওঠে। মুম্বাইয়ের কোনো ছবিতে অভিনয়ের আগেই ১৯৯১ সালের ২৯ অক্টোবর শাহরুখ বিয়ে করেন গৌরিকে।

বিয়ের পর পরই যেন শাহরুখের ভাগ্যের মোড় ঘুরে যায়। বলিউডে কাজ করার সুযোগ চলে আসে তার হাতের মুঠোয়।

১৯৯২ সালে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি দিওয়ানার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে শাহরুখ খানের। একে একে শাহরুখ অভিনীত ছবিগুলো ব্যবসা সফল হতে থাকে।

১৯৯৩ সালে বাজিগর ও ডর ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে বলিউডে আসন পাকাপোক্ত করেন কিং খান। বাজিগর চলচ্চিত্রের জন্য লাভ করেন ক্যারিয়ারের প্রথম ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার।
 
interশাহরুখ অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ চলচ্চিত্র বক্স অফিস রেকর্ড ভাঙে। ছবিটি ৫২০ সপ্তাহের বেশি প্রদর্শিত হয়। ছবিটি বারো বছর ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এবং প্রায় ১২ বিলিয়ন রুপির চেয়েও বেশি অর্থ আয় করেছে।

শাহরুখের জন্ম ভারতের নয়া দিল্লির পাঠান বংশদ্ভূত মুসলিম পরিবারে। পিতা তাজ মোহাম্মদ খান ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। মা লতিফা ফাতিমা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের মহানায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সেকেন্ড ইন কমান্ড মেজর জেনারেল শাহ নেওয়াজ খানের পালিত কন্যা।

শাহরুখ অভিনীত সিংহভাগ ছবিই ব্যবসায়িক সাফল্য পায়। পাশাপাশি অভিনয়ের জন্য তিনি জিতে নিতে থাকেন পুরস্কার। হয়ে উঠেন বলিউডের বিস্ময়। শাহরুখ অভিনীত পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো হলো- ‘ডর’ (১৯৯৩), ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’(১৯৯৫),‘দিলতো পাগল হ্যায়’ (১৯৯৭), ‘কুচ কুচ হোতা হ্যায়’ (১৯৯৮)।

khan2১৯৯৯ সালে শাহরুখ খান অভিনীত ‘বাদশাহ’ ছবিটি বলিউডের ইতিহাস সৃষ্টিকারী ব্যবসাসফল ছবিগুলোর মধ্যে একটি। সেই থেকে তাকে ডাকা হয় বলিউড বাদশাহ। সাম্প্রতিক তার অভিনীত হিট ছবিগুলো হলো- ‘চাক দে ইন্ডিয়া’, ‘ওম শান্তি ওম’, ‘মাই নেম ইজ খান’ ও ‘রা ওয়ান’।

শাহরুখ-জুহি ও শাহরুখ-কাজল এ যাবৎকালের সেরা জুটি। এক সময়ের সহ-অভিনেত্রী ও বন্ধু জুহি চাওলাকে নিয়ে শাহরুখ গড়ে তুলেছেন প্রডাকশন হাউজ ‘রেড চিলি এন্টারটেইনমেন্ট’। এই প্রডাকশনের ব্যানারে নির্মিত শাহরুখের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘রা ওয়ান’ বলিউডে ব্যবসায়িক সাফল্যের আরেকটি মাইলস্টোন গড়তে চলেছে।

বলিউডে দীর্ঘদিন শাহরুখ খান তার ‘ক্লিন ম্যান’ ইমেজ বজায় রেখে চলেন। তবে সম্প্রতি তার সঙ্গে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে জড়িয়ে নানারকম গসিপ শোনা যায়।

এই নিয়ে নাকি কিং খানের সৌভাগ্যের চাবিকাঠি স্ত্রী গৌরির সঙ্গে ঝগড়াঝাটিও হয়েছে। ছেলে আরিয়ান খান আর মেয়ে সোহানা খানকে নিয়ে গড়ে ওঠা শাহরুখের সাজানো সংসার অবশ্য সেই দমকা হাওয়াতে এলোমেলো হয়নি।

khan3শাহরুখ খানের স্ত্রী গৌরি এসব বিষয় সহজভাবে নিতে পারেননি। স্বামীর কাছে এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই নিয়ে শাহরুখ-গৌরির মধ্যে প্রচণ্ড তর্ক-বিতর্ক আর বাক-বিতণ্ডা হয়। দাম্পত্য কলহ এড়ানোর জন্য কাজের অজুহাতে কিছুদিন বাইরে বাইরে থাকেন শাহরুখ।

২০০৯ সালে বিশ্বখ্যাত সংবাদপত্র নিউজউইক তাকে বিশ্বের ৭১তম ক্ষমতাশীল ব্যক্তির খেতাবে ভূষিত করে। অভিনয়ের স্বীকৃতি হিসেবে কিং খান তেরোবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। হিন্দি চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য ভারত সরকার ২০০৫ সালে তাকে ভূষিত করে পদ্মশ্রী উপাধিতে।
 
অভিনেতা হিসেবে ব্যাপক যশ-খ্যাতি লাভ করা শাহরুখ খান প্রযোজক ও জনপ্রিয় টিভি রিয়েলিটি শো’ উপস্থাপনাতেও রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর।

BollywoodDপ্রয়াত পরিচালক যশ চোপড়া ছিলেন শাহরুখ খানের পৃষ্ঠপোষক ও বিজ্ঞ পরামর্শদাতা। সম্প্রতি পরলোকগত চোপড়ার স্মৃতিতে এখনও বেদনাহত শাহরুখ। কিন্তু বিষণ্নতার দিনে তার পাশে এসে দাঁড়িয়েছেন যশের বড় ছেলে স্বয়ং আদিত্য চোপড়া। ছোটখাটো একটা আয়োজনের মধ্য দিয়ে জন্মদিনটি পালন করতে শাহরুখকে বুঝিয়ে রাজি করিয়েছেন আদিত্যই। সেভাবেই এবার উদযাপিত হবে ‘বলিউড বাদশার জন্মদিন।

এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আমার কোনও বড় পরিকল্পনা নেই। প্রতি বছরের মতো সবার আশীর্বাদ নেবো। কিন্তু কোনও বিশাল উৎসব হবে না।’

তিনি আরও জানান, ভক্তদের জন্য এদিন তার বাংলো মান্নাতের বাইরে ‘যব তক হ্যায় জান’ চলচ্চিত্রের গানগুলো বাজাবেন। মুক্তির অপেক্ষায় থাকা এ ছবিটিই শাহরুখ অভিনীত যশ চোপড়ার শেষ ছবি। ছবিটি এ মাসেই দেওয়ালি উৎসবে মুক্তি পাবে।

mainক্রীড়া অনুরাগী এ অভিনেতা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর দল কলকাতা নাইট রাইডার্স-এর অন্যতম মালিক।

অভিনয় নৈপূণ্যের জন্য দেশের গণ্ডির বাইরে শাহরুখ খান পেয়েছেন অজস্র সম্মাসূচক পুরস্কার। এর মধ্যে ২০০৭ সালে ফরাসি সরকারের সম্মাননা, ২০০৬-এ দুবাই গভর্নরের সম্মাননা, একই বছরে মাদাম তুসোর মোমের জাদুঘরে তার প্রতিকৃতি স্থাপন উল্লেখযোগ্য।

 বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১২
এআর/সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান