১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৭:৫২ এএম BDST banglanew24
27 May 2012   06:35:29 PM   Sunday BdST
E-mail this

ব্রিটিশ হাইকমিশন থেকে ১৯ ভিসা প্রতারক আটক


ডিপ্লোম্যাটিক করেপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকার ব্রিটিশ হাইকমিশন প্রাঙ্গণ থেকে ভিসার কাগজপত্র নিয়ে প্রতারণার দায়ে ১৯ জনকে আটক করেছে পুলিশ।

লন্ডনে অনুষ্ঠেয় বৈশাখী মেলায় অংশগ্রহণের জন্য ভুয়া কাগজপত্র জমা দেওয়ায় এদের আটক করা হয়।

ঢাকায় ব্রিটেনের উপ-হাইকমিশনার নিকলো বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আবেদনকারী ১৯ জন তাদের ব্যবসার স্বপক্ষে ভুয়া কাগজপত্র জমা দিয়েছিলেন। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মেলার নামে ব্রিটেনে যাওয়ার জন্য ঢাকার একটি এজেন্সিতে তারা জনপ্রতি ১০ লাখ করে টাকা দিয়ে ভুয়া কাগজপত্র সংগ্রহ করেন।

নিকলো আরও জানান, ব্রিটিশ ভিসার জন্য কেউ যদি ভুয়া কাগজপত্র দিয়ে আবেদন করেন এবং তা যদি প্রমাণ হয়, তাহলে সে ব্যক্তি দশ বছরের মধ্যে আর ব্রিটিশ ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে ভুয়া আবেদনকারী ঠেকাতে বাংলাদেশে ইউকে বর্ডার এজেন্সির ইন্টিগ্রেটেড ফ্রড অ্যাসেসমেন্ট ইউনিট (প্রতারকচক্র ঠেকানো দল) কাজ করে। তারা বাংলাদেশ পুলিশসহ এদেশের অন্য দূতাবাসগুলোর সঙ্গেও সমন্বিতভাবে কাজ করে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ২৭, ২০১২
একেআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান