৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:০৬ পিএম BDST banglanew24
29 Apr 2012   06:38:43 PM   Sunday BdST
E-mail this

জাল ভিসায় ভ্রমণ: গুয়েতেমালার ২ নাগরিকের বিরুদ্ধে মামলা


জেলাপ্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাল ভিসায় ভ্রমণ: গুয়েতেমালার ২ নাগরিকের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া: বিমানবন্দর বিশেষ শাখা পুলিশের হাতে আটক ২ বিদেশি নাগরিককে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে শনিবার রাতে বিমানবন্দর থানার ইমিগ্রেশন শাখার উপপরিদর্শক ফারুক আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

রোববার দুপুরে আখাউড়ায় থানা পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, জাল ভিসার মাধ্যমে তারা বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তাদের পাসপোর্টে থাকা আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রশন কর্মকর্তাদের স্বাক্ষরটিও জাল।

২৭ এপ্রিল সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ মোরালেস পেরেজ অসেয়ার জোসি (৩০) ও রেসিনস অরিললেনা (৩৭) নামে ওই দুই বন্ধুকে আটক করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশের কাছে (বিশেষ শাখা) হস্তান্তর করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ২ জনের পাসপোর্টের তথ্য মতে মোরালেস গত ৮ ফেব্রুয়ারি এবং রেসিনস অরিললেনা ২ মার্চ আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

তারপর সৌদি আরব হয়ে ফ্রান্স যাওয়ার পর সেখানকার ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের জাল ভিসার বিষয়টি ধরা পড়ে। পরে আবারো সৌদি আরব হয়ে বাংলাদেশ পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয় তাদের।  

কিন্তু বাংলাদেশের পুলিশের তদন্তে বেরিয়ে আসে ৮ ফেব্রুয়ারি আখাউড়া স্থলবন্দর দিয়ে ওই দুই বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করেননি। তাদের পার্সপোর্টে থাকা আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রশন কর্মকর্তাদের সিল ও স্বাক্ষরও জাল।

মোরালেস পেরেজ ও রেসিনস আখাউড়া থানায় বাংলানিউজকে জানান, ২৫ এপ্রিল সৌদি আরব হয়ে ২৬ এপ্রিল ফ্রান্স যাওয়ার পর সেখান থেকে ভিসা জালের বিষয়টি জানানো হয়।

প্রশ্নের জবাবে তারা জানান, তারা ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেননি। এসেছেন সৌদি আরব থেকে। কীভাবে তাদের পাসপোর্টে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশেনের স্বাক্ষর ও সিল রয়েছে, তা তারা জানেননা।

তারা আরও জানান, ফ্রান্স থেকে কাপড় এনে বাংলাদেশে পোশাক তৈরির পর অন্য দেশে রপ্তানি করেন তারা।

আখাউড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, জাল ভিসার মাধ্যমে অনুপ্রবেশ করা এবং প্রতারণার মাধ্যমে জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

তাদের ব্যবহৃত পাসপোর্টগুলো জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২

সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান