৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:২৩ পিএম BDST banglanew24
09 Aug 2012   03:30:28 PM   Thursday BdST
E-mail this

অব্যাহত দরপতনে আর্থিক খাতে অস্থিরতা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অব্যাহত দরপতনের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা দেখা দিয়েছে। এ কারণে ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান শেয়ারবাজারের বাইরে বিনিয়োগে বেশি আগ্রহ প্রকাশ করছে। এমন অবস্থায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও খেই হারিয়ে ফেলছেন।

বতর্মানে পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত ২২ কোম্পানির মধ্যে প্রায় সবগুলোর মুনাফার পরিমাণই কমেছে। আবার কিছু কোম্পানি লোকসানে চলে গেছে। লোকসানের কারণে ডিভিডেন্ড দেওয়ার যোগ্যতাও হারিয়ে ফেলছে কোম্পানিগুলো। এ ২২ কোম্পানির মধ্যে মাইডাস ফাইন্যান্সের অর্থবছর শেষ হলেও লোকসানের কারণে বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

এছাড়া বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ফ্যাস ফাইন্যান্স এবং আইপিডিসি অর্থবার্ষিক পর্যন্ত লোকসানে রয়েছে। আরেক কোম্পানি বিডি ফাইন্যান্স প্রথম প্রান্তিকে লোকসানে ছিল, তবে অর্থবার্র্ষিকে তা কাটিয়ে উঠেছে।

এসব প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, মূলত পুঁজিবাজারের দীর্ঘ মন্দার কারণেই তাদের ব্যবসার অবস্থা খারাপ যাচ্ছে। পাশাপাশি ঋণের সুদ বেড়ে যাওয়াতে গ্রাহকেরাও ঋণ নিতে আগ্রহ প্রকাশ করছে না। তাই বাধ্য হয়েই প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে বিনিয়োগ করেছিল। কিন্তু গত দেড় বছর শেয়ারবাজার অস্থিতিশীলতার কারণে তাদের শেয়ার ব্যবসাতেও মন্দা বিরাজ করছে।

এ প্রসঙ্গে মাইডাস ফাইন্যান্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘‘মূলত শেয়ারবাজারের অবস্থা খারাপ হবার কারণেই আমাদের ব্যবসায়িক অবস্থা খারাপ হয়েছে। যে কারণে অর্থবছর শেষে নো ডিভিডেন্ড ঘোষণা করতে বাধ্য হয়েছি। তালিকাভুক্তির পর এমন ঘটনা আর ঘটেনি।’’

অপরদিকে মুনাফায় থাকা একটি আর্থিক প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, ‘‘বাজার পরিস্থিতি খারাপ হবার পরও আমরা আমাদের মুনাফা ধরে রাখতে পেরেছি। কারণ পুঁজিবাজার থেকে বিনিয়োগ আগের চেয়ে অনেকাংশে কমিয়ে এনেছি। না হলে লোকসান কাটানো সম্ভব হতো না।’’

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১২
এইচএমএম/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান