নোয়াখালী: নোয়াখালী সুধারাম থানা পুলিশ সোনাপুর এলাকার বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে রোববার সন্ধ্যায় চোরাই প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেছে।
এরা হলেন, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সুলতানপুর কাজীরপাড়া এলাকার নুর ইসলামের ছেলে মঞ্জুর (২৩) ও একই গ্রামের সন্তু দাসের ছেলে টিপু রঞ্জন দাস (২৪)।
সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন ফারুক বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে একটি চোরাই প্রাইভেটকার নিয়ে চার যুবক নোয়াখালীর সোনাপুর এলাকার বিসিক শিল্প নগরীতে বিক্রি করতে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ (চট্ট মেট্টো-খ১১-০০১২) দু’জনকে আটক করা হয়। অন্য দু’জন পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জন স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে চোরাই প্রাইভেটকার বিভিন্ন জেলায় তারা বিক্রি করে আসছে।
বাংলাদেশ সময়: ০৬৪৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর