৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৮:০৮ এএম BDST banglanew24
25 Nov 2012   12:25:27 AM   Sunday BdST
E-mail this

১০০ উইকেট উদযাপন না করার রহস্য


খুলনা থেকে, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
১০০ উইকেট উদযাপন না করার রহস্য
ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: সেঞ্চুরিটা হয়ে গেলে ধন্য ধন্য পড়ে যেতো। তারিফ করার লোকেরও অভাব হতো না। তিনি যে দিনভর খেটে খুটে দলের চালিকা শক্তি হয়ে ছিলেন, সেটা এখন কেউ মনে রাখছে না, পারলে ভিলেন বানিয়ে ফেলে। এতে অবশ্য সাকিব আল হাসানের কিছু যায় আসে না। লোকের কথায় তিনি কানও দেননা। কিন্তু সাকিব তো কোন দোষ করেননি। বরং আজ যে, বাংলাদেশ দলের খেলোয়াড়রা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তা ওই বাঁহাতি অলরাউন্ডারের জন্যেই।

ওয়েস্ট ইন্ডিজ যে ২০০.৩ ওভার ব্যাটিং করেছে, তাতে সাকিবের বোলিং ৫২ ওভার। শনিবারও ১৪ ওভার বল ডেলিভারি দিতে হয়েছে তাকে। এই ১৪ ওভারেই তিনি টেস্ট উইকেট শিকারের মাইলফলকের ছোঁয়া পেয়েছেন। এদিন ৪ উইকেট নেওয়ায় দেশের সবচেয়ে বেশি টেস্ট উইকেট এখন তার দখলে, ১০২টি। এত এত ওভার বল করার পর ১১৭ বল খেলে ৯৭ রান করেছেন। নাসির হোসেনের সঙ্গে ১৪৪ রানের জুড়িও হয়েছে। এই মাইলফলক ছোঁয়াকে সেভাবে উদযাপনও করলেন না। কিন্তু কেন, উত্তর সাকিবের,‘আমাদের দল যে অবস্থায় ছিলো সেখানে দাঁড়িয়ে ‘সেলিব্রেশন’ করা ঠিক হতো না। সে জন্যই আমি উদযাপন করিনি। করতে ভালোও লাগতো না।’

বাঁহাতি এই অলরাউন্ডার আগেও দুবার ৯৬ রানে আউট হয়েছেন, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে। এবারও তিনি ওই একই ভুল করবেন, তার কাছ থেকে সেটা কেউ আশা করেননি। সাকিবের যুক্তি হলো,‘নারিন বল করছিলো। আর ও যে বল দিয়েছে, ওই শট আমার খুব প্রিয়। ব্যাট চালিয়েছিলাম ঠিকই, কিন্তু ঠিক ভাবে লাগেনি। লাগলে তো সফলই থাকতাম।’

তবে সেঞ্চুরি মিস করায় কিছুটা আক্ষেপ আছে তার,‘আশা করেছিলাম সেঞ্চুরিটা করতে পারবো। চেষ্টাও করেছি কিন্তু হয়নি। ভবিষ্যতে এমন পরিস্থিতি এলে পরিকল্পিতভাবে কাজে লাগাতে চেষ্টা করবো।’

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান