৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:২৪ এএম BDST banglanew24
26 Feb 2012   08:08:32 PM   Sunday BdST
E-mail this

সাগর-রুনি হত্যা: হালিমের তথ্যে আটক নূরুল ইসলাম


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাগর-রুনি হত্যা: হালিমের তথ্যে আটক নূরুল ইসলাম

ঢাকা: সাগর-রুনি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নূরুল ইসলাম নামে আরেক জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে ওই ঘটনার জেরে গত ৫ দিনে দুই জনকে আটক করা হলো।

গোয়েন্দা সূত্র জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় গত বুধবার আটক হওয়া আবদুল হালিমের দেওয়া তথ্যের ভিত্তিতেই নূরুল ইসলামকে নারায়ণগঞ্জ থেকেই আটক করা হয়েছে।

দায়িত্বশীল সূত্রটি জানায়, শনিবার রাতভর গোপণ অভিযান চালিয়ে রোববার ভোরে নারায়ণগঞ্জ সদর থানা এলাকা থেকে নূরুল ইসলামকে আটক করা হয়।

উল্লেখ্য, বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে হালিমকে আটক করার ঘটনা শনিবার রাতেই প্রকাশ করে বাংলানিউজ।

বিষয়টি নিয়ে রোববার ডিএমপি’র মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন ডিসি-ডিবি (দক্ষিণ) ও ডিএমপি’র মুখপাত্র মনিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের কাছে সাগর-রুনি হত্যার ঘটনায় গ্রেপ্তারের কথা অস্বীকার করলেও তদন্তের খাতিরে এখনই অনেক জানা তথ্য ও প্রকৃত ঘটনা প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে জানান।

এসময় মনিরুল ইসলাম আরও জানান, সাগর-রুনির হত্যার মোটিভ জানতে পেরেছেন তারা।

কোন সূত্রে বা কীভাবে মোটিভ জানা গেলো তা অবশ্য জানাতে অস্বীকার করেন এই গোয়েন্দা কর্মকর্তা।

এদিকে, দিল্লি সফর শেষে রোববার বিকেলে দেশে ফিরে একটি কর্মসূচিতে অংশ নিয়ে  স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও বলেছেন, সাগর-রুনি হত্যাকারীদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। তদন্ত এগিয়ে চলছে, তদন্তকারী কর্মকর্তারা এবার একটি ভালো ফলাফল দেবেন।

সূত্র জানিয়েছে, নূরুল ইসলাম আটক হওয়ার পরেও চলছে গোয়েন্দা পুলিশের অভিযান। হালিম ও নূরুল ইসলামকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য মিলছে তার ভিত্তিতেই এই অভিযান চলছে বলে সূত্রটি নিশ্চিত করে।

গত ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া করা ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তাসম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র করেসপন্ডেন্ট মেহেরুন রুনি।

বাংলাদেশ সময় ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১২   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান