 |
ঢাকা: ওয়ালটন রেফ্রিজারেটর ১৪তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে তিন ভেন্যুতে ওয়াল্টনের স্মার্টফোন জিতেছেন তিন দর্শক ও তিন সাংবাদিক।
শুক্রবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, রাজশাহী শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম ও রংপুর ক্রিকেট গার্ডেনে একযোগে লিগের পঞ্চম রাউন্ডের খেলা চলছে।
পূর্বঘোষণা অনুযায়ী এদিন ঢাকা ছাড়া বাকি তিনটি ভেন্যুতে উপস্থিত সাংবাদিক ও দর্শকদের মধ্যে লটারিতে ভেন্যুগুলোতে একজন করে সাংবাদিক ও দর্শক পেয়েছেন ওয়ালটন প্রিমো এনরয়েড স্মার্ট মোবাইল ফোন। রাজশাহীতে ওয়ালটনের স্মার্টফোন পেয়েছেন আমারদেশ পত্রিকার সাংবাদিক দুলাল আব্দুল্লাহ। তার হাতে পুরস্কার তুলে দেন বরিশাল বিভাগীয় দলের কোচ ও সাবেক জাতীয় ক্রিকেটার দীপু রায় চৌধুরী। এই ভেন্যুতে দর্শকদের মধ্যে অপর স্মার্টফোন জেতেন জেএসসি পরীক্ষার্থী শাহীন আহমেদ তোহা। তার হাতে পুরস্কার তুলে দেন বরিশাল জাতীয় দলের ক্রিকেটার সৈয়দ রাসেল।
রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে দর্শকদের মধ্যে ওয়ালটনের স্মার্টফোন পেয়েছেন রংপুর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আতিকুজ্জামান লিংকন। বিজয়ী দর্শকের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন রংপুরের এরিয়া ম্যানেজার দেলোয়ার হোসেন। এই ভেন্যুতে অপর স্মার্টফোন পেয়েছেন স্থানীয় দৈনিক মায়াবাজার পত্রিকার সাংবাদিক হুমায়ুন কবীর মানিক। তার হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন রংপুর ধাপ প্লাজার ম্যানেজার মাহবুব আলম।
এদিকে চট্টগ্রামে সাংবাদিকদের মধ্যে ওয়ালটনের স্মার্টফোন পেয়েছেন দৈনিক সকালের খবরের সাংবাদিক সাইফুল্লাহ। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য আল্লামা মোহাম্মদ ইকবাল ও ওয়ালটন চট্টগ্রাম অঞ্চলের এরিয়া ম্যানেজার ইমরোজ হায়দার খান। অন্যদিকে দর্শকদের মধ্যে ওয়ালটনের এনরয়েড ফোন জেতেন নির্মাণ শ্রমিক আলাউদ্দিন আলী। তার হাতে পুরস্কারটি তুলে দিয়েছেন ওয়ালটন চকবাজার প্লাজার ম্যানেজার জাকির হোসেন।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১২
এএইচবি/সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস