১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১০:২৩ পিএম BDST banglanew24
03 Apr 2012   12:06:58 PM   Tuesday BdST
E-mail this

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, মহাসড়ক অবরোধ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর : দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর সদর উপজেলার বটতলী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম পরিচয় জানা যায়নি।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, সকালে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাকে পাশ দিতে গিয়ে পথচারী এক নারীকে ধাক্কা দেয়।

এতে ওই নারী গুরুত্বর আহত হয়। পরে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।

এ সময় তারা ওই বাসটিকে আটক করে ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১২

প্রতিবেদক: সানি সরকার
সম্পাদনা: মো. মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান