১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:২৯ পিএম BDST banglanew24
01 Jun 2012   09:32:45 PM   Friday BdST
E-mail this

লিভারপুলের নতুন কোচ ব্রেন্ডন রজার্স


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
লিভারপুলের নতুন কোচ ব্রেন্ডন রজার্স

লন্ডন: কেনি ডালগ্লিশের উত্তরসূরী হিসেবে ব্রেন্ডন রজার্সকে নিয়োগ দিয়েছে লিভারপুল। শুক্রবার রজার্সকে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয় অলরেডরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে পারফরমেন্সের জন্য গত মাসে ডালগ্লিশকে বরখাস্ত করে লিভারপুল। পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থেকে মৌসুম শেষ হয় লিভারপুলের। তাই ডালগ্লিশের পরিবর্তে নিয়োগ দেওয়া হয় ৩৯ বছর বয়সী আইরিশ কোচ রজার্সকে। লিভারপুলের দায়িত্ব পাওয়ার আগে ইংলিশ লিগের ক্লাব সোয়ানসিয়া সিটির প্রধান কোচের ভূমিকায় ছিলেন রজার্স।

লিভারপুলের কোচ হতে পেরে খুশি রজার্স বলেন,‘এই সুযোগটি আমার জন্য আশীর্বাদ। এমন একটি বড় ক্লাবের দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই জন হেনরি, টম ওয়ার্নারকে ও ফিনওয়ে স্পোর্টস গ্রুপকে (মালিক পক্ষ)।’

‘আমি সত্যিই অত্যন্ত আনন্দিত এবং দায়িত্ব পালনের জন্য মুখিয়ে আছি। মাঠে ও মাঠের বাইরে ক্লাবটির মর্যাদা ধরে রাখতে লড়ে যাবো ।’-বলেন এই আইরিশ কোচ।

নতুন কোচকে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে ক্লাবটির চেয়ারম্যান হেনরি বলেন,‘কোনকিছু দীর্ঘস্থায়ীভাবে গঠন করতে বিশ্বাসী ফিনওয়ে স্পোর্টস গ্রুপ। লিভারপুলের কোচ হিসেবে আজ ব্রেন্ডন রজার্সকে নিয়োগ দেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর জন্য আমাদের সমর্থকরাও উত্তেজনা অনুভব করছেন।’

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ০১, ২০১২
এমএইচ

সম্পাদনা: আহসান হাবিব সম্রাট, স্টাফ করেসপন্ডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান