ঢাকা: শুক্রবারের মধ্যেই পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের বিশ্বব্যাংকের পক্ষ থেকে সুখবর পাওয়া যাবে। এ কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন দুই তিনের মধ্যেই বিশ্বব্যাংকের প্রতিনিধি ঢাকায় আসছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাতে মিন্টোরোডে নিজ বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আবুল মাল আবদুল মুহিত।
মুহিত আরও জানান, প্রতিনিধি দলটি ঢাকায় সরকারের ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গেও কথা বলবে।
বাংলাদেশ সময় ০০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
এমএমকে