১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৭:০৪ এএম BDST banglanew24
17 Feb 2013   02:34:00 PM   Sunday BdST
E-mail this

জাহিদ হাসানের প্রেমে পড়লেন সারিকা!


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাহিদ হাসানের প্রেমে পড়লেন সারিকা!

মিডিয়ার আলোচিত তারকা সারিকা আবারও প্রেমের সম্পর্কে জড়ালেন। গ্রাম থেকে চাকরির খোঁজে ঢাকায় আসা জাহিদ হাসানের প্রেমে পড়লেন আধুনিক ঘরানার মেয়ে সারিকা। তবে বাস্তবে নয়, নাটকের গল্পে।

এমনই গল্প নিয়ে একটি খন্ড নাটকে একসাথে অভিনয় করছেন তারা। রুদ্র মাহফুজের রচনা ও সাখাওয়াৎ হোসেন মানিকের পরিচালনায় নাটকটির নাম ‘কেন মিছে নক্ষত্রেরা’।  

নাটকটির গল্প গড়ে ওঠেছে একটি পরিবারকে কেন্দ্র করে। নাটকটিতে পরিবারের বড় মেয়ের ভূমিকায় সারিকা অভিনয় করবেন। যাতে দেখা যায়- হাসান গ্রাম থেকে এমএসসি  পাশ করে ঢাকায় চাকরি খোঁজার জন্য দূর সম্পর্কের চাচা লতিফ সাহেবের বাড়িতে ওঠে। মধ্যবিত্তের হিসেব করা এই সংসারে আরও আছেন লতিফ সাহেবের স্ত্রী আফরোজা, বড় মেয়ে অর্পা এবং ছোট মেয়ে কুমু।

অর্পা খুব উচ্চাবিলাসী, স্টাইলিশ ও ফ্যাশনেবল তরুণী। যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ’তে পড়ে। কুমু এবার এসএসসি দিবে, সারাদিন পড়াশুনা করাই তার একমাত্র কাজ, কিন্তু অংক করতে তার ভালো লাগে না। হাসানের আগমন লতিফ সাহেব ও তার স্ত্রী আফরোজা মেনে নিলেও প্রথম দিকে মেনে নেয়না বাড়ির অন্য সদস্যরা। এমনকি কাজের মেয়েটিও হাসানকে দেখতে পারে না। হাসান সরল, হাস্যমুখী এবং বাঁশি বাজানো তার একমাত্র সখ। অন্যদিকে অর্পা এক ধনীর দুলালের সাথে প্রেম করে। নিজের বাবা-মা তাকে দামী গাড়ি-বাড়ি-গহনা-পোশাক এমনকি মোবাইল সেট দিতে পারেনা বলে প্রায়ই অভিযোগ করে। ঘটে অন্য এক ঘটনা।

নাটকটির প্রসঙ্গে সারিকা বলেন, ‘ইতিপূর্বে জাহিদ ভাইয়ের সাথে অভিনয় করার সৌভাগ্য আমার হয়েছে। আবারও একটি সুযোগ পেলাম। আশা করি এই নাটকেও আমি নতুন কিছু দর্শকদের উপহার দিতে পারবো।’

নাটকটির নির্দেশক সাখাওয়াৎ হোসেন মানিক বলেন, ‘২১ ও ২২ ফেব্রুয়ারি নাটকটির শুটিং হবে উত্তরার বিভিন্ন লোকেশনে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’

এটিএন বাংলার জন্য নির্মিতব্য এই নাটকে অভিনয় করবেন জাহিদ হাসান, সারিকা, আবুল হায়াত, ডলি জহুর, রিপন ও সীমন্তীসহ আরও অনেকে।

বাংলাদেশ সময় : ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান