ধানমন্ডির ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড ‘মাকসুদ ও ঢাকা’র একক সংগীত সন্ধ্যা। এতে মাকসুদ তার ব্যান্ড দল নিয়ে হাজির হবেন দর্শকের সামনে। নিজেদের পছন্দের গানের পাশাপাশি উপস্থিত দর্শকের অনুরোধের গানও পরিবেশন করবে ব্যান্ডটি।
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার থেকে জানানো হয় অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে।
বাংলাদেশ সময় : ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
জিআর