১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১২:১১ এএম BDST banglanew24
19 Oct 2012   10:07:42 PM   Friday BdST
E-mail this

শশী-কল্যাণের ‘মায়াকানন’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শশী-কল্যাণের ‘মায়াকানন’

ঢাকা: এই সময়ের জনপ্রিয় তরুণ শিল্পী তাইমুর সাদাত। রেডিওতে খবর, আড্ডা আর গান করছে জমিয়ে। গান আর আড্ডার ফাঁকে ফাঁকে চলে তার জীবনের ফেলা আসা গল্প।

আজিমপুর কলোনিতে থাকার সময় বন্ধুদের নিয়ে একটা ব্যান্ড দল গড়েছিল তাইমুর। ওদের ব্যান্ডের লিড গিটারিস্ট ছিল কল্যাণ। ওই কলোনিতে রুমকি নামের এক মেয়ে থাকত। যার সাথে ওদের খুঁনসুটি লেগেই থাকে। বিশেষ করে কল্যাণ তো সুযোগ পেলেই ওকে জ্বালিয়ে মারে।

এই যেমন, যাওয়ার পথে আনমনা ভাব নিয়ে রুমকির গায়ে কোক ঢেলে দেয় কল্যাণ। রুমকিও তার বাইকের প্লাগ খুলে রাখতে ভুল করে না।

পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত রুমকি। আর তখন তার বাসার সামনে কনসার্টের আয়োজন করে কল্যাণ। তাতে করে রুমকি চূড়ান্ত বিরক্ত হলেও কল্যাণের গিটার বাজানো দেখে মুগ্ধ হয় রুমকি। সেখান থেকে বন্ধুদের সহায়তায় কল্যাণ-রুমকির প্রেম।

এর মধ্যে ঘটনাক্রমে কল্যাণের এক বড় ভাই বনির সঙ্গে পরিচয় হয় রুমকির। গল্প বাঁক নেয় অন্য দিকে। রুমকি বেশি সময় দেয় বনিকে। কল্যাণ যদিও এতে কিছু মনে করে না। এক রাতে রুমকিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এলে অকস্মিকভাবে কল্যাণকে সে জানায়, বনির সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। এরপর ঘটে অন্য ঘটনা...।

এরকম একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে পূজার বিশেষ নাটক ‘মায়াকানন’। নাটকটি রচনা করেছেন রুবায়েত মাহমুদ ও এন্ডি আদনান। এ নাটকে অভিনয় করেছেন-শশী, কল্যাণ, হিল্লোল, দিয়াত প্রমুখ।
 
রুবায়েত মাহমুদের পরিচালনায় ২৪ অক্টোবর রাত ৯টা ৪৫ মিনিটে দেশ টিভিতে মায়াকানন প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১২
এমকে/এমজেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান