৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৬:২৪ এএম BDST banglanew24
03 Aug 2012   09:14:16 PM   Friday BdST
E-mail this

সেমিফাইনালে বিদায় নিলেন নেহওয়াল


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সেমিফাইনালে বিদায় নিলেন নেহওয়াল

ঢাকা: ব্যাডমিন্টনে নারী এককের সেমিফাইনালে হেরে গেছেন ভারতের তারকা শাটলার সাইনা নেহওয়াল। শুক্রবার সাইনাকে সরাসরি গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন র‌্যাঙ্কিংসেরা শাটলার চীনের ইহান ওয়াং। শনিবার ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নেহওয়াল লড়বেন অপর সেমিফাইনালে পরাজিত শাটলারের বিপক্ষে।
 
ওয়েম্বলি এরিনাতে ৪২ মিনিটের লড়াইয়ে নেহওয়াল পাত্তা পাননি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়াংয়ের বিপক্ষে। ম্যাচে খেই হারিয়ে ফেলা প্রতিযোগিতার চতুর্থ বাছাই ও কমনওয়েলথ চ্যাম্পিয়ন নেওয়াল অনেকগুলো ভুল শট খেলেন। যেটা তার স্বর্ণজয়ের প্রত্যাশাকে ধূলিস্মাৎ করে দেয়। উভয় গেমেই ২১-১৩, ২১-১৩ পয়েন্টে ভারতীয় তারকাকে বিদায় করে ফাইনালে ওঠেন বিশ্বচ্যাম্পিয়ন চীনা তারকা। এনিয়ে হায়দ্রাবাদের ২২ বছরের এই শাটলার ওয়াংয়ের বিপক্ষে ৬ মুখোমুখীর সবকটিতেই পরাজিত হলেন।
 
নেওয়াল শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবেন জিন ওয়াং ও লি জুয়েরুইয়ের মধ্যকার অপর সেমিফাইনালে পরাজিত শাটলারের বিপক্ষে।
 
এর আগে কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে নেওয়াল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ডেনমার্কের টিনে বায়ুনকে হারিয়ে অলিম্পিকে প্রথম ভারতীয় শাটলার হিসেবে সেমিফাইনালে ওঠার কৃতিত্ব দেখান।
 
সেমিফাইনালে ওঠার পথে কমনওয়েলথ চ্যাম্পিয়ন ও প্রতিযোগিতার চতুর্থ বাছাই নেহওয়াল ২১-১৫, ২২-২০ পয়েন্টে জয় তুলে নেন বায়ুনের বিপক্ষে।
 
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান