ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন বিকাল ৪টায় কোম্পানি অফিসে প্রতিষ্ঠানটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রতিষ্ঠানটির ৩০ সেপ্টেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।
উল্লেখ্য, এর আগের বছর প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর