৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:১৪ পিএম BDST banglanew24
03 Feb 2013   11:06:14 AM   Sunday BdST
E-mail this

চট্টগ্রামে আগুনে পুড়েছে বসতঘর-দোকান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামে আগুনে পুড়েছে বসতঘর-দোকান
ফাইল ছবি

চট্টগ্রাম: নগরী ও উপজেলায় শনিবার রাতে তিনটি পৃথক অগ্নিকান্ডে ১২টি বসতঘর ও সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, চন্দনাইশ উপজেলার কানাইমাদারী এলাকায় শনিবার রাত সাড়ে নয়টার দিকে রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনে ১১টি বসত ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৭লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত বারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের গোল ফকিরের বাড়িতে রাত দু`টার দিকে একটি বসত ঘর আগুনে পুড়ে গেছে। এতে এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

নগরীর শাহ আমানত সংলগ্ন বাকলিয়া এলাকায় অগ্নিকান্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। লামার বাজার ফায়ার সার্ভিসের দু`টি ইউনিট রাত সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সিগারেটের আগুনে এ ঘটনা ঘটে। এতে বেকারী ও ফলের দোকানসহ সাতটি দোকান পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
এসজি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান