ঢাকা: সড়ক দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছে নেপালে । মঙ্গলবার সকালে সংঘটিত এ দুর্ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কাঠমান্ডু পুলিশের মুখপাত্র চন্দ্র কফিল সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে কাঠমান্ডুগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী ত্রিশূলি নদীতে পড়ে যায়।
রাজধানীর সঙ্গে অবশিষ্ট নেপালকে সংযুক্তকারী পৃথিবী হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
সম্পাদনা: মামুন-অর-রশিদ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর