১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৩:৪২ পিএম BDST banglanew24
31 May 2012   05:54:00 PM   Thursday BdST
E-mail this

নারায়ণগঞ্জে পাঁচ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নারায়ণগঞ্জে পাঁচ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: কোস্টগার্ড পাগলা স্টেশনের অভিযানে জব্দ হওয়া পাঁচ লাখ ৪৮ হাজার মিটার কারেন্ট জাল বৃহস্পতিবার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

পাগলা স্টেশনের কমান্ডার সাব লে. ফেরদৌস আহম্মেদ বাংলানিউজকে জানান, গত ২২ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ জেলায় মেঘনা, ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

তিনি আরও জানান,  গত ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত জাটকা নিধন প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে পাগলা কোস্টগার্ড ৪৭ হাজার ৮৫০ কেজি জাটকা ও ২৩ লাখ ৯৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।

পরে আইনগত ব্যবস্থা শেষে বৃহস্পতিবার ৫ লাখ ৪৮ হাজার মিটার কারেন্ট জাল পোড়ানো হয়।

এসময় জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, জেলা মৎস্য কর্মকর্তা আতিকউল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান