৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:৩৩ পিএম BDST banglanew24
30 Nov 2012   07:05:25 AM   Friday BdST
E-mail this

গাংনীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাংনীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাইদুজ্জামান বেল্টুকে বাড়িতেই গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ৯ টার সময় দেবীপুর গ্রামের নিজ বাড়ির দোতলায় শোয়ার প্রস্তুতিকালে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

নিহত সাইদুজ্জামান বেল্টু গাংনী থানা আওয়ামী লীগের সদস্য ও মেহেরপুর বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, রাত ৯ টার সময় ৩/৪ জন সন্ত্রাসী বাড়ির ভিতরে ঢুকে বেল্টুকে ডাক দেয়। বেল্টু ডাক শুনে ঘরের বাইরে আসলে সন্ত্রাসীরা তাকে পর পর ৩ রাউ- গুলি করে। ঘটনাস্থলেই বেল্টু নিহত হন।

বামুন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বাংলানিউজকে জানান, সন্ত্রাসীরা দোতলার উপরে উঠে বেল্টুকে ডাকার সাথে সাথেই বেল্টু বের হয়ে আসেন। এসময় সন্ত্রাসীরা তার বুকের সাথে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে।

বেল্টু বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বামুন্দী ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।

সাইদুজ্জামান বেল্টুকে হত্যার পর এলাকায় নতুন করে আতংক সৃষ্টি হয়েছে। গাংনী  থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গাংনী ক্যাম্পের কমান্ডার গোলাম রব্বানীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭০০ঘন্টা, নভেম্বর ৩০, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান