ঢাকা: ইউসিবি প্রথম মহিলা হকির ফাইনালে ওঠেছে দিনাজপুরের মিউনিসিপ্যাল স্কুল ও নড়াইল জেলা।
মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় ১-০ গোলে হারায় বান্দরবান জেলাকে। বিজয়ী দলের রিমু আক্তার সাথী একমাত্র গোলটি করেন।
এদিকে দ্বিতীয় সেমিফাইনালে নড়াইল জেলা নাহিদা আক্তারের গোলে ১-০ ব্যবধানে হারায় কামরুন্নেসা স্কুলকে। বুধবার একই ভেন্যুতে প্রতিযোগিতার ফাইনাল হবে।
বাংলাদেশ সময়: ২১২৭ঘণ্টা, মে ২২, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস