৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৮:২৯ এএম BDST banglanew24
19 Aug 2012   03:31:30 PM   Sunday BdST
E-mail this

ফাইনালে মুখোমুখি ফেদেরার ও জকোভিচ


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফাইনালে মুখোমুখি ফেদেরার ও জকোভিচ

ওহিও: সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে উঠেছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের বর্তমান এক নম্বর রজার ফেদেরার ও সাবেক সেরা নোভাক জকোভিচ। সুইস তারকা ফেদেরার স্বদেশী স্টানিলাস ওয়ারিঙ্কোকে এবং জকোভিচ হারান হুয়ান মার্টিন দেল পোর্তোকে।

প্রতিযোগিতায় কোনো সেটে না হারার রেকর্ড ধরে রেখেছেন ফেদারার। সেমিফাইনালে তার বিপক্ষে সুবিধা করতে পারেনি স্টানিলাস। প্রথম সেটে ৭-৬ (৭/৪) গেমে স্টানিলাসকে হারান ফেদেরার। দ্বিতীয় ও শেষ সেটে ৬-৩ গেমে জিতে ফাইনাল নিশ্চিত করেন প্রতিযোগিতার চার বারের চ্যাম্পিয়ন ফেদেরার।

শিরোপার লড়াইয়ে ফেদেরার খেলবেন জকোভিচের বিপক্ষে। অবশ্য সেমিফাইনালে সার্বিয়ান তারকাকে জয়ের জন্য খুব বেশি বেগ পেতে হয়নি। আর্জেন্টাইন তারকা পোর্তোকে ৬-৩ ও ৬-২ গেমে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন তিনি। এর মধ্যদিয়ে অলিম্পিকে পোর্তোর কাছে হেরে যাওয়ার প্রতিশোধ নিলেন জকোভিচ।

এদিকে মেয়েদের বিভাগে ফাইনালে উঠেছেন চীনের লি না ও জার্মানির আনগেলিকু কারবার। চাইনিজ তারকা ৭-৫, ৩-৬ ও ৬-১ গেমে যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসকে এবং কারবার ৬-১, ২-৬ ও ৬-৪ গেমে হারান চেক প্রজাতন্ত্রের পেত্রা কভিতোভাকে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান