৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৬:৩৩ পিএম BDST banglanew24
18 Feb 2013   10:33:27 PM   Monday BdST
E-mail this

জাবিতে সপ্তাহব্যাপী নাট্যপার্বণ শুরু


জাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাবিতে সপ্তাহব্যাপী নাট্যপার্বণ শুরু
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাবি: ‘সত্তার সন্ধানে অনন্তে যাত্রা..’ এই স্লোগান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে জাহাঙ্গীরনগর থিয়েটারের সপ্তাহব্যাপি নাট্যপার্বণ-২০১৩।

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে পাদদেশে নাট্যপার্বণ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন।

এ সময় তিনি বলেন, ‘জামায়াত-শিবির মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় শিল্প-সাহিত্য চর্চাকারীদের প্রস্তত থাকতে হবে। আজকের তরুণ প্রজন্ম স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সোনার বাংলা গড়ার সৈনিক হিসেবে কাজ করবে। সোনার বাংলার সিংহদ্বার এই তরুণরাই উন্মোচন করবে।’

থিয়েটারের সভাপতি অধ্যাপক এ কে এম শাহনাওয়াজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক আফসার আহমদ।

উদ্বোধনী ভাষণের পর থিয়েটারের পক্ষে উপাচার্য সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আজ সোমবার সন্ধা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে  ‘আওরাঙ্গজেব’। এছাড়া মঙ্গলবার ‘দমের মাদার’, বুধবার ‘আমাদের বিদায় অভিশাপ’, বৃহস্পতিবার ‘দস্যু কিনারামের পালা’ ও ‘গো যাত্রা’ শুক্রবার ‘বেহুলার ভাসান’ ও শনিবার ‘পুত্র’ মঞ্চস্থ হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান