১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:১৪ পিএম BDST banglanew24
11 Jun 2012   03:21:46 PM   Monday BdST
E-mail this

` বহু ভাষাজ্ঞান কবির জন্য খুবই গুরুত্বপূর্ণ` : শহীদ কাদরী


শিল্প-সাহিত্য ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
` বহু ভাষাজ্ঞান কবির জন্য খুবই গুরুত্বপূর্ণ` :  শহীদ কাদরী
কবিতা পড়ছেন কবি ফকির ইলিয়াস। পাশে শহীদ কাদরী ও নীরা কাদরী

দেশের বাইরে থেকেও যেন বাংলা কবিতার ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন কবি শহীদ কাদরী। তারই আয়োজনে নিউইয়র্কে এক বছর পূর্ণ করলো ``একটি কবিতা সন্ধ্যা``। এর মাধ্যমে বাংলা ভাষার শ্রেষ্ঠ কিছু কবিতাকে জানার সুযোগ পেয়েছেন উত্তর আমেরিকায় প্রবাসী দর্শক শ্রোতা।

৯ জুন ২০১২ শনিবার `একটি কবিতা সন্ধ্যা`র ছিল ৫ম অনুষ্ঠান। নিউইয়র্কের জ্যামাইকার একটি  মিলনায়তনে হলভর্তি দর্শক-শ্রোতার উপস্থিতিতে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের ছয়জন কবির কবিতা।

শুরুতে ছিল কবিতা নিয়ে আলাপচারিতা। এ পর্বে কবি শহীদ কাদরীর সঙ্গে আলাপচারিতায় অংশ নেন— ফকির ইলিয়াস, শামস আল মমীন ও নীলুফার রেজা পারভীজ। এটি সমন্বয় করেন, ফারুক ফয়সল।

শহীদ কাদরী বলেন, পরিশুদ্ধ কবিতা লিখতে হলে ভালো কবিতা পড়তে হবে। ভালো কবিতা শুনতে হবে। পঠন-পাঠনের বিকল্প নাই। একজন কবির উচিৎ যতো বেশি সম্ভব ভাষা রপ্ত করা। ইংরেজি, জার্মান ও ফ্রেঞ্চ ভাষা এখন বিশ্বসাহিত্যের অন্যতম শক্তি। বাংলা সাহিত্যের যেসব কবি এসব ভাষা জানেন, তারা ঋদ্ধ, তা বলা যায়।

অনুষ্ঠানের আলোচিত ছয়জন কবির মধ্যে ফজল শাহাবুদ্দীনের কবিতা আবৃত্তি করেন ফারুক ফয়সল ও রওশন আরা লিপি।

আসাদ চৌধুরীর কবিতা আবৃত্তি করেন- লুবনা কাইজার ও মিজানুর রহমান বিপ্লব।

মহাদেব সাহার কবিতা আবৃত্তি করেন জেসমিন মুশতাক ও আবীর আলমগীর।  হুমায়ুন কবীরের একগুচ্ছ কবিতা পাঠ করেন কাউসারী মালেক রোজী। মোহাম্মদ রফিকের কবিতা আবৃত্তি করেন শাহানা বেগম রীনা। নির্মলেন্দু গুণের কবিতা আবৃত্তি করেন জাকির হোসেন আরজু ও মুজিব বিন হক।

এই ছয়জন কবির কবিতা নিয়ে শহীদ কাদরী বলেন, এরা প্রত্যেকেই বাংলা সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব। তারা বাংলা কবিতার প্রকরণ, চিত্রকল্প ও নির্মাণশৈলীকে নতুনত্ব দিয়েছেন নিজের নিজের মতো করে।  সময়ের চারপাশ, সমাজ, রাজনীতি, মানুষের চাওয়া-পাওয়া এবং জীবনের প্রত্যয় উঠে এসেছে তাঁদের কবিতায় নিপুনভাবে।

`একটি কবিতা সন্ধ্যা`র আয়োজন নিয়ে শহীদ কাদরী বলেন, ``বাংলা কবিতার ভাণ্ডার যে কত সমৃদ্ধ, তা তুলে ধরার জন্যই এই কবিতা সন্ধ্যার আয়োজন। আমরা পর্যায়ক্রমে আরও অনেক কবির শাণিত কবিতা আপনাদের সামনে উপস্থাপন করবো।``

অনুষ্ঠানের শেষপর্বে ছিল অভিবাসী কবিদের স্বরচিত কবিতাপাঠ। এই পর্বে কবিতা পড়েন— ফকির ইলিয়াস, শামস আল মমীন,  বদিউজ্জামান নাসিম, অনন্ত আহমেদ, মন্জুর কাদের , এ বি এম সালেহ উদ্দীন, নীলুফার রেজা পারভীজ।

কবি তমিজ উদদীন লোদী`র একগুচ্ছ কবিতা পড়েন মঈন উদ্দীন সুমন। 

দূর অভিবাসে থেকে যারা কবিতা লিখছেন তাদের কবিতা সম্পর্কে শহীদ কাদরী বলেন, ``আমি আশাবাদী। অনেকেই ভালো লিখছেন। তাদের কবিতায় যে উজ্জ্বল সম্ভাবনা আমি দেখি তা আমাকে আরও প্রত্যয়ী করে তোলে। এখন ইন্টারনেটের কল্যাণে মুহূর্তেই কবিতা প্রকাশ করা যাচ্ছে। এখন দেশ-পরদেশ সব একই সমান্তরালভূমি।``

পুরো অনুষ্ঠান সমন্বয় করেন কবিপত্নী নীরা কাদরী। আবহ সঙ্গীত ও শব্দ নিয়ন্ত্রণে ছিলেন তরুণ শিল্পী তানভীর শাহীন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- রানা ও এজাজ আলম।

আগামী অনুষ্ঠান হবে সেপ্টেম্বরে।

 

বাংলাদেশ সময় ১৮০০, জুন ১১, ২০১২

সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 

Jewel_mazhar@yahoo.com 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান