১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:৪৪ এএম BDST banglanew24
21 Jul 2012   06:15:34 PM   Saturday BdST
E-mail this

জমবে লড়াই ক্যাটরিনা আর কারিনার!


ইশতিয়াক হোসেন লাবিব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জমবে লড়াই ক্যাটরিনা আর কারিনার!

বছরের সেরা হিটগান ‘চিকনি চামিলি’-এর কোরিওগ্রাফির জন্য গণেশ আচার্য পেয়েছিলেন তুমূল প্রশংসা। সম্প্রতি এই কোরিওগ্রাফার পড়েছেন মহাসঙ্কটে। পরিচালক মধুর ভান্ডারকার তার নতুর ছবি ‘হিরোইন’-এর ছবির আইটেম গান ‘হালকাট জাওয়ানি’-এর জন্য ডেকেছেন জনপ্রিয় এই কোরিওগ্রাফারকে। মাধুর ভান্ডারকারে প্রত্যাশা ‘হালকাট জওয়ানি’-তে এমন কিছু, যা পেছনে ফেলবে ‘চিকনি চামিলি’কে।

কোরিওগ্রাফার গণেশ আচার্য এ মুহূর্তে বেশ চিন্তায় পড়ে গেছেন। চিন্তার মূল কারণ পরিচালক মধুর ভান্ডারকার ‘হিরোইন’ ছবির আইটেম গানটির কোরিওগ্রাফির জন্য তাকে দিয়েছেন কঠোর নির্দেশনা। পরিচালকের এক কথা, ‘চিকনি চামিলি’-তে ক্যাটরিনা কাইফ যেরকম পারফর্ম করেছেন তার চেয়েও ভাল কিছুু করাতে হবে কারিনাকে দিয়ে ‘হালকাট জাওয়ানি’-তে।  

এ ব্যাপারে কোরিওগ্রাফার গণেশ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, যখন ‘হালকাট জাওয়ানি’ গানটি কারার জন্য আমাকে বলা হল, তখন পরিচালক মধুর ভান্ডারকার ও কারিনা কাপুর দুইজনই বলেছেন গানটি যেন ‘চিকনি চামেলি’ থেকে ভাল কিছু হয়। যদিও তারা মনে করেন ক্যাটরিনা কাইফের ‘চিকনি চামেলি’ এবং কারিনা কাপুরের ‘হালকাট জাওয়ানি’ একই ধরনের আইটেম সং হবে।

তিনি আরও বলেন, এটা ঠিক যে ‘চিকনি চামিলি’-এর পর ‘হালকাট জাওয়ানি’ এর ক্ষেত্রে ভিন্নমাত্রা আনার জন্য আমার উপর অনেক চাপ রয়েছে। তবে আমি গ্যারান্টি দিচ্ছি যে গানটি ধামাকা সৃষ্টি করবে। আমার বিশ্বাস ‘হিরোইন’-এর আইটেম গানটিও দর্শক-শ্রোতার মধ্যে তুমূল জনপ্রিয়তা পাবে এবং এট সঙ অব দ্যা ইয়ার পাবে।

বলিউডে এখন আইটেম গানের যুদ্ধে কে জয়ী হন, ক্যাটরিনা কাইফ না কারিনা কাপুর ? এটা দেখার জন্য ভক্তদের আইটেম সংটি রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই।


বাংলাদেশ সময় ১৮১০, জুলাই ২১, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান, বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান